প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর ১১টি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে গুণী সাত ব্যক্তি, তিনটি প্রতিষ্ঠান ও একটি গ্রামকে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহ্সান গতকাল সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মাননার জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। মনোনয়নপ্রাপ্ত গুনীজনেরা হলেন মফিদুল হক, আসাদ চৌধুরী, সৈয়দ আনোয়ার হোসেন, সামন্ত লাল সেন, ইকবাল সোবহান চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য ও সালাউদ্দিন আলমগীর। এ ছাড়া ছায়ানট, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও সূচনা ফাউন্ডেশন এবং কলসিন্দুর গ্রামকে (ফুটবল) মনোনয়ন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গ্রাহক ও সুধী সমাবেশে সম্মাননা প্রধান করা হবে। বিজ্ঞপ্তি