মার্কেন্টাইল ব্যাংকে নতুন দুই এএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংকের দুই কর্মকর্তা মো. আবদুল জলিল চৌধুরী ও মনীন্দ্র কুমার নাথ পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন। এর আগে তাঁরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। আবদুল জলিল চৌধুরী ২০০০ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিসেবে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন।জলিল চৌধুরী ১৯৭৭ সালে জনতা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। মনীন্দ্র কুমার নাথ ১৯৯৯ সালে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে এ ব্যাংকে যোগ দেন। তিনি ১৯৮৩ সালে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।