মার্কেন্টাইল ব্যাংকে নতুন সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যাংকিং ব্যবস্থাপনায় কোর ব্যাংকিং সফটওয়্যার ‘টেমেনোস টি২৪’ চালু করা হচ্ছে।এ ব্যাপারে ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের একটি চুক্তি হয়েছে।মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান এবং ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান সাংসদ আবদুল জলিল, ভাইস চেয়ারম্যান এম আমানুল্লাহসহ পরিচালকদের মধ্যে গোলাম ফারুক আহমেদ, এম এস আহসান, আকরাম হোসেন, এ কে এম সাহিদ রেজা ও মোশাররফ হোসেন; উদ্যোক্তা মো. আবদুল হান্নান এবং সাবেক পরিচালক এম এ খান বেলাল; ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।