মার্কেন্টাইল ব্যাংকের অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলা সদরের দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের মরহুম শিক্ষক আতাউর রহমানের পরিবারকে ৫০ হাজার টাকার অনুদান দিয়েছে। ব্যাংকের পরিচালক মোহাম্মদ মনসুরুজ্জামান মৌলভীবাজার শাখায় মরহুমের স্ত্রী নাজমা আক্তারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের পরিচালক এম আমানউল্লাহ ও ব্যাংকের মৌলভীবাজার শাখার প্রধান গোলাম মওলা এবং স্কুলের অধ্যক্ষ মায়া ওয়াহেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।