মার্কেন্টাইল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা অংশ নেন।সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আমানউল্লাহ ও মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মোরশেদ আলম। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক গোলাম ফারুক আহমেদ, মো. মনসুরুজ্জামান, এম এস আহসান, আকরাম হোসেন, মো. সেলিম, এ কে এম সাহিদ রেজা, মো. নাসিরউদ্দিন চৌধুরী ও মোশাররফ হোসেন, উদ্যোক্তা এস এম সাকিল আখতার ও এস এম শফিকুল ইসলাম (মামুন) এবং সাবেক পরিচালক এম এ খান বেলাল।এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল চৌধুরী ও মনীন্দ্র কুমার নাথ এবং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিউল হোসেন।সম্মেলনে ব্যাংকের চলতি বছরের প্রথম ছয় মাসের অর্জন এবং সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে বছর শেষে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। বিজ্ঞপ্তি।