প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে আরও ১০টি নতুন শাখা উদ্বোধন করতে যাচ্ছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এ ১০টি নিয়ে এই ব্যাংকের শাখার সংখ্যা দাঁড়াবে ১১৯। রাজধানীর একটি হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে একসঙ্গে এসব শাখা উদ্বোধন করা হবে আজ বৃহস্পতিবার। এ খবর জানাতে গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহ্সান। বিজ্ঞপ্তি