মার্কেন্টাইল ব্যাংকের এএমডি হলেন মতিউল হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি একই ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। মতিউল হাসান ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে এই ব্যাংকের বিভিন্ন শাখা, প্রধান কার্যালয় ও লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক ছিলেন। আইএফআইসি ব্যাংকের পাকিস্তান ও নেপালের শাখাগুলোতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি