মার্কেন্টাইল ব্যাংকের এজিএম ১২ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ জুন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৫তম এজিএম ১২ জুন বেলা ১১টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩১ মার্চ মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য ৮ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে।