মার্কেন্টাইল ব্যাংকের এমডি-সিইও হলেন শহীদুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন এ কে এম শহীদুল হক। এর আগে তিনি এই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ কে এম শহীদুল হক এ ব্যাংকের সঙ্গে জড়িত। ৩৩ বছরের কর্মজীবনে তিনি রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্রাইম ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।এ কে এম শহীদুল হক দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে অংশ নেন। বিজ্ঞপ্তি।