মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানকে পরিচালনা পর্ষদের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান শহিদুল আহ্সান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও এ কে এম সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম, পরিচালক আকরাম হোসেন, এ এস এম ফিরোজ আলম, মো. আব্দুল হান্নান ও মোরশেদ আলম। বিজ্ঞপ্তি