মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন ফারুক মঈনউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক মঈনউদ্দীন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি শাস্ত্রে অধ্যয়ন শেষে ফারুক মঈনউদ্দীন এবি ব্যাংকের শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ১৯৮৪ সালে ব্যাংকিং পেশায় যোগ দেন। এবি ব্যাংক মুম্বাই শাখায় কান্ট্রি ম্যানেজার হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর ফারুক মঈনউদ্দীন বিভিন্ন মেয়াদে ব্যাংকের এসএমই বিভাগ, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং পরে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।