প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. জাকির হোসাইন সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে কর্মরত ছিলেন। জাকির হোসাইন ১৯৯৩ সালে জনতা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদান করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। বিজ্ঞপ্তি