মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি ইউসুফ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ ইউসুফ খান সম্প্রতি পদোন্নতি পেয়ে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ছিলেন।ইউসুফ খান ১৯৭৭ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন।তিনি পেশাগত কারণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি দেশ ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি।