মো. কামরুল ইসলাম চৌধুরী সম্প্রতি পদোন্নতি পেয়ে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন। এর আগে তিনি এ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৯৪ সালে কামরুল ইসলাম এনসিসি ব্যাংকে যোগ দেন। তিনি ২০০১ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দিয়ে পর্যায়ক্রমে চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ শাখার প্রধান, চট্টগ্রামের অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের প্রধান শাখার দায়িত্ব পান এবং পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক হন। তিনি দেশে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, হংকং, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নেন।
বিজ্ঞপ্তি