মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী মসিহুর রহমান
কাজী মসিহুর রহমান

কাজী মসিহুর রহমান মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রস্তাবিত সীমান্ত ব্যাংক প্রতিষ্ঠায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরামর্শক হিসেবে কাজ করেন। তার আগে তিনি এক্সিম ব্যাংকের এমডি ও প্রাইম ব্যাংকের ডিএমডি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মসিহুর রহমান ১৯৭৭ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৮ সালে বেসিক ব্যাংকের প্রতিষ্ঠাকালে সেটির করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ও কোম্পানি সচিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দুবাই ও সৌদি আরবের বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তি