মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এস আহসান
এম এস আহসান

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এস আহসান। তিনি রাইমা ফ্যাশন, ফ্রেন্ডস ট্রেডার্স, আর এন এস করপোরেশন, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট হোল্ডিং ডেভেলপমেন্ট, ক্যাপিটাল হোল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এজি পিইটি লি., স্বদেশ বিল্ডার্স, হোম অ্যাপারেলস, এজি সিরামিকস, এজি শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ, এজি লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া এম এস আহসান মেঘনা ব্যাংকের একজন উদ্যোক্তা ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার-এর পরিচালক, টিভি চ্যানেল ঢাকা বাংলা চ্যানেলের (ডিবিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং এজি ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
বিজ্ঞপ্তি