মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক মোহা. সেলিম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক মোহা. সেলিম তাঁর কাছে থাকা প্রতিষ্ঠানের এক কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ৩৩০টি শেয়ারের মধ্যে ১১ লাখ ৮৫ হাজার শেয়ার তাঁর ছেলে মো. আবদুল আওয়ালকে হস্তান্তর করতে আগ্রহী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদনের পর ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর করতে চান তিনি।