মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের দিনব্যাপী বার্ষিক ব্যবসায় সম্মেলন-২০১০ সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সব শাখাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রথম ভাইস চেয়ারম্যান এম এস আহসান, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক আহমেদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন ও অডিট কমিটির চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান, মো. তবিবুল হক, এ এস এম ফিরোজ আলম, এম আমান উল্লাহ, মোহাম্মদ সেলিম, এ কে এম সাহিদ রেজা, মোরশেদ আলম, মো. শাহাবউদ্দিন আলম, সাংসদ এস এম আব্দুল মান্নান, আলহাজ মোশাররফ হোসেন ও এম এ খান বেলাল এবং ব্যাংকের অন্যতম উদ্যোক্তা এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান। এ ছাড়া কর্ম অধিবেশনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল চৌধুরী ও মনীন্দ্র কুমার নাথ, ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিউল হোসেন, এসইভিপি এম এ ইউসুফ খান এবং এসইভিপি মো. আব্দুস সালাম বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।