মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন এহ্সানুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এহ্সানুল হক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরি-চালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন।এহ্সানুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অধ্যয়ন শেষে তিনি গ্রীন্ডলেজ ব্যাংকে (বর্তমান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।পেশাগত জীবনে এহ্সানুল হক প্রাইম ব্যাংক, ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ব্র্যাক আফগানিস্থান ব্যাংক, ব্র্যাক ব্যাংক এমডি ও প্রধান নির্বাহী পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।এহ্সানুল হক ব্যাংক খাতে নতুন প্রতিষ্ঠান গঠন; করপোরেট, বাণিজ্যিক, এসএমই ও রিটেইল ব্যাংকিং; ঝুঁকিব্যবস্থাপনা; ঋণ ও সম্পদ মূল্যায়ন; অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ; নিরীক্ষাসংক্রান্ত পদক্ষেপ; কৌশলগত উন্নয়ন ইত্যাদি বিষয়ে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।