মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বিশেষ সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমানকে ব্যাংকিং খাতে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। মীরসরাই কণ্ঠ-এর ১৬ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা-২০১৬ ও কৃতী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে কাজী মসিহুর রহমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। বিজ্ঞপ্তি