মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার রাজধানীর ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ও ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য ২০% লভ্যাংশ (১৫% নগদ ও ৫% স্টক) দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শহিদুল আহ্সান। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। সভায় ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, এ কে এম সাহিদ রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি