মার্কেন্টাইল ব্যাংকের শাখা চাঁদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের ৯৭তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। শহরের হাজী মহসীন রোডে এর উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, পৌর মেয়র মো. নাছিরউদ্দিন আহম্মদ এবং চাঁদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আখন্দ। বিজ্ঞপ্তি।