প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংক এসএমই খাতে ঋণ প্রদানকারী শাখাগুলোর ব্যবস্থাপকদের জন্য সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এক সেমিনারের আয়োজন করে। ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা প্রধান সেমিনারের উদ্বোধন করেন। তিনি ব্যাংকিং সেক্টরে এসএমই খাতে ঋণের প্রবাহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপের পাশাপাশি শাখা ব্যবস্থাপকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিভিশনের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. কামরুল ইসলাম চৌধুরী, মানবসম্পদ বিভাগের প্রধান ও ইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি