মার্চ মাসেও ভারতে গাড়ি বিক্রি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যসমাপ্ত ২০১২-১৩ অর্থবছরের শেষ মাস মার্চেও ভারতে অধিকাংশ কোম্পানির যাত্রীবাহী গাড়ির বিক্রি কমেছে।অর্থনৈতিক মন্দা ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গাড়ির বিক্রি বাড়েনি। মার্চ মাসে টাটা মোটরসের গাড়ি বিক্রি কমেছে ৬৬ দশমিক ৬২ ও হুন্দাইর কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া জেনারেল মোটরস, হোন্ডা কারস ও ফোর্ডের গাড়ি বিক্রি কমেছে যথাক্রমে ১৪ দশমিক ৯৪, ৮ দশমিক ৮২ ও ৪১ দশমিক ৬১ শতাংশ। তবে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে এপ্রিল থেকে গাড়ির শুল্ক বাড়ানোর কারণে মার্চ মাসে কিছুটা হলেও গাড়ি বিক্রি বেড়েছে টয়োটা, জাইলো, স্করপিও এবং এক্সইউভি-৫০০ গাড়ির। অন্যদিকে হোন্ডা ও ইয়ামাহা মোটরসাইকেলের বিক্রি বাড়লেও টিভিএস ও হিরো মোটরসাইকেলের বিক্রি কমেছে।