মার্চে কমেছে বিদেশি বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি পঞ্জিকা বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় ২৯৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল প্রায় ৩০৫ কোটি টাকা। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসই সূত্র জানিয়েছে, গত মার্চ মাসে শেয়ারবাজারে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৯১ কোটি টাকা। আগের মাসে এটি ছিল ১০৪ কোটি টাকা। আর জানুয়ারিতে এর পরিমাণ ছিল প্রায় ১০০ কোটি টাকা। গত মার্চে বিদেশি বিনিয়োগকারীরা ১২৪ কোটি টাকার শেয়ার কিনেছেন। তার বিপরীতে বিক্রি করেছেন প্রায় ৩৪ কোটি টাকার শেয়ার। সেই হিসাবে মার্চে মোট বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ১৫৮ কোটি টাকা। ২০১২ সালের মার্চ মাসে শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১৫৭ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের মার্চে প্রকৃত বিদেশি বিনিয়োগ ৬৬ কোটি টাকা কমেছে।