মার্চে ডানা মেলবে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্চের প্রথম সপ্তাহে সৈয়দপুর-ঢাকা আকাশপথে আবারও ডানা মেলবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানবন্দরটির ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। মার্চ থেকেই এই রুটে বিমান চলবে বলে আমরা আশা করছি।’
প্রসঙ্গত, লোকসানের কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই পথে সরকারি বিমান সংস্থাটির উড্ডয়ন কার্যক্রম বন্ধ করা হয়। তবে রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর সৈয়দপুরে বিমান চলাচলের দাবি ও যাত্রীর ক্রমবর্ধমান চাপ থাকার পরিপ্রেক্ষিতে ২০১১ সালে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ এই পথে যাত্রী পরিবহন শুরু করে।
বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ইপিজেড) রংপুর-দিনাজপুর অঞ্চলে অনেকগুলো গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনা থাকায় দিন দিন দেশি-বিদেশি যাত্রী বাড়ছে। এ ছাড়া বাংলাদেশ বিমানের বহরেও শিগগিরই নতুন কিছু বিমান যোগ হচ্ছে। সে জন্য সরকার এই পথে বাংলাদেশ বিমানের উড্ডয়ন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।