মার্চেই সংশোধিত বাজেট সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থবছরের তিন মাস বাকি থাকতেই এবার সংশোধিত বাজেট চূড়ান্ত করা হচ্ছে। দেশে প্রথমবারের মতো ঘটছে এমন ঘটনা।জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে শিগগিরই ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেটের খসড়া অনুমোদিত হবে বলে জানা গেছে। তারপর তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।সূত্র জানায়, প্রতিবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং অনুন্নয়ন বাজেট সংশোধন করা হয় মে মাসে বা অর্থবছরের একেবারেই শেষ দিকে। এক মাস বাকি থাকতে সংশোধিত বাজেট করা হয় বলে তা খুব একটা কাজে দেয় না। এতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়।অর্থ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ অনুসারে এবার সংশোধিত বাজেট চূড়ান্ত করা হচ্ছে। আইনের ১২ ধারায় বলা হয়েছে, ‘অর্থমন্ত্রী, প্রয়োজনে, প্রত্যেক অর্থবছরে একটি সংশোধিত বাজেট সংসদে পেশ করবেন। এটি যথাসম্ভব, প্রত্যেক বছরের মার্চ মাসের মধ্যে সংসদের পেশ করতে হবে।’