মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা সংশোধনীর প্রজ্ঞাপন
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালার সংশোধনী সাপেক্ষে প্রজ্ঞাপন জারি করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির ওয়েবসাইটে সংস্থাটির চেয়ারম্যান এম খায়রুল হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।এর আগে ৩ এপ্রিল কমিশনের ৪২৭তম সভায় বিধিমালাটির সংশোধনী অনুমোদন দেওয়া হয়।তারও আগে গত ২০ ফেব্রুয়ারি ৪২০তম কমিশন সভায় মার্চেন্ট ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও বিধিমালা ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ সংশোধনীর সিদ্ধান্ত নেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।আজ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নম্বর আইন) এর ধারা ২৪-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে, পূর্বপ্রকাশের পর, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এ নিম্নোক্ত সংশোধন করা হল।এতে বলা হয়, উপরিউক্ত বিধিমালায়: বিধি ৩ক-এর উপ-বিধি (১)-এর ক্রমিক নম্বর (খ) এবং এর শর্তসমূহ নিম্নোক্তভাবে প্রতিস্থাপিত হবে, (খ) উহার পরিশোধিত মূলধন ২৫ (পঁচিশ) কোটি টাকা পর্যন্ত এবং সার্বক্ষণিক নিট সম্পদ পরিশোধিত মূলধনের অন্তত শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ না হয়। তবে শর্ত থাকে যে (অ) কোনো আবেদনকারী, অবলেখন (আন্ডার রাইটিং) এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা ব্যতীত কোনো ইস্যু ব্যবস্থাপনায় নিয়োজিত হতে আগ্রহী হলে, তাহার ন্যূনতম দুই কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে এবং সনদপ্রাপ্ত ইস্যু ব্যবস্থাপকের ক্ষেত্রে, অত্র সংশোধনীর প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ হওয়ার এক বছরের মধ্যে পরিশোধিত মূলধন দুই কোটি ৫০ লাখ টাকায় উন্নীত করতে হবে; (আ) কোনো আবেদনকারী ইস্যু অবলেখন (আন্ডাররাইটিং) করতে আগ্রহী হলে, তার ন্যূনতম ১২ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে এবং সনদপ্রাপ্ত অবলেখকের ক্ষেত্রে, অত্র সংশোধনীর প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ হওয়ার এক বছরের মধ্যে পরিশোধিত মূলধন ১২ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত করতে হবে; (ই) কোনো আবেদনকারী পোর্টফোলিও ব্যবস্থাপনা, ইস্যু ব্যবস্থাপনা এবং অবলেখন করতে আগ্রহী হলে, তাহার ন্যূনতম ২৫ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে এবং সনদপ্রাপ্ত ইস্যু ম্যানেজার, অবলেখক এবং পোর্টফোলিও ম্যানেজারের ক্ষেত্রে, অত্র সংশোধনীর প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ হওয়ার এক বছরের মধ্যে পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকায় উন্নীত করতে হবে।আরো শর্ত থাকে যে, কোনো অবলেখক তথা মার্চেন্ট ব্যাংকার কোনো সময়ই তাহার মূলধনের অর্থাত্ পরিশোধিত মূলধন ও ফ্রি রিজার্ভ (পুনর্মূল্যায়ন রিজার্ভ ছাড়া) এর পাঁচ গুণের বেশি অবলেখন করতে পারবে না, এবং পোর্টফোলিও ম্যানেজার তথা মার্চেন্ট ব্যাংকার (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত) কোনো সময়ই মূলধনের, অর্থাত্ পরিশোধিত মূলধন ও ফ্রি রিজার্ভ এর, পাঁচ গুণের বেশি পোর্টফোলিও তহবিল ব্যবস্থাপনা করতে পারবে না।এ ছাড়া বিধি ১৬ ক এর উপ-বিধি (১) এর ক্রমিক নং (খ) নিম্নোক্তভাবে প্রতিস্থাপিত হইবেঃ “(খ) উহার পরিশোধিত মূলধন ১২ কোটি ৫০ লাখ টাকা এবং সার্বক্ষণিক নিট সম্পদ পরিশোধিত মূলধনের অন্তত শতকরা ৫০ ভাগ না হয় এবং সনদপ্রাপ্ত পোর্টফোলিও ম্যানেজারের ক্ষেত্রে অত্র সংশোধনীর প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ হওয়ার এক বছরের মধ্যে পরিশোধিত মূলধন ১২ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত করতে হবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, তবে শর্ত থাকে যে পোর্টফোলিও ম্যানেজার (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত) কোনো সময়েই তাহার মূলধনের অর্থাত্ পরিশোধিত মূলধন ও ফ্রি রিজার্ভের পাঁচগুণের বেশি পোর্টফোলিও তহবিল ব্যবস্থাপনা করবে না।