মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালার সংশোধনী অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চেন্ট ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও বিধিমালা ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসি ঘোষিত মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত সংশোধনীতে মার্চেন্ট ব্যাংকগুলো শুধু ইস্যু ব্যবস্থাপনার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন এক কোটি থেকে বৃদ্ধি করে দুই কোটি ৫০ লাখ টাকা, শুধু ইস্যু অবলেখনের (আন্ডার রাইটিং) জন্য পরিশোধিত মূলধন পাঁচ কোটি থেকে বৃদ্ধি করে ১২ কোটি ৫০ লাখ টাকা, শুধু পোর্টফোলিও ব্যবস্থাপনার জন্য পরিশোধিত মূলধন পাঁচ কোটি থেকে বৃদ্ধি করে ১২ কোটি ৫০ লাখ টাকা এবং পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন ১০ কোটি থেকে বৃদ্ধি করে ২৫ কোটি টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। বিষয়টি জনমত জরিপের জন্য দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই মধ্যে ইস্যু ব্যবস্থাপনা, ইস্যু অবলেখন, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের সনদপ্রাপ্তদের গেজেট প্রকাশের এক বছরের মধ্যে পরিশোধিত মূলধনের উল্লিখিত শর্তাদি পূরণ করা লাগবে।