মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন পেল রূপালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে।সে অনুযায়ী রূপালী ব্যাংকের সহযোগী কোম্পানি হিসেবে ‘রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড’ শিগগির মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল রূপালী ব্যাংককে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়ে ব্যাংকে চিঠি দিয়েছে। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।এ প্রসঙ্গে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার পরিশোধিত মূলধন ও ৫০০ কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড যাত্রা শুরু করছে। পর্যায়ক্রমে এর মূলধনের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।’