মার্চেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অ্যান্ড ম্যানেজারস অব বাংলাদেশ (আইসিএমএবি) সম্প্রতি ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা’ এবং ‘সময় ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালার আয়োজন করে।ঢাকার ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন আইসিএমএবির সভাপতি মো. আসাদ উল্লাহ।কর্মশালায় বক্তব্য রাখেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মো. মনসুর আলম, লংকাবাংলা ফিন্যান্সের মার্চেন্ট ব্যাংকিং বিভাগের মো. শাকিল ইসলাম ভূঁইয়া,সিঙ্গার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের পরিচালক এ এইচ মোস্তফা কামাল খান। বিজ্ঞপ্তি।