মার্চেন্ট ব্যাংকের সনদ পেল এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্টকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকারের সনদ প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত ১৬ মে বুধবার এই সনদ প্রদান করা হয়।এসইসি সূত্রে জানা যায়, এই সনদপ্রাপ্তির ফলে এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইস্যু ব্যবস্থাপক, আন্ডাররাইটার ও পোর্টফোলিও ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করতে পারবে। আইএল ক্যাপিটাল লিমিটেডের নিবন্ধন সনদ নম্বর এমবি-৮০/২০১২।এসইসির পরিচালক ২ (নিবন্ধন) শেখ মাহবুব উর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সনদ প্রদান করা হয়, যা এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।নতুন এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্টকে সনদ প্রদানের পর পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের সংখ্যা ৫৩টিতে দাঁড়িয়েছে।