মার্জিন ঋণের সীমা কমিয়ে আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে তহবিলের বিপরীতে মার্জিন ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ২০১৪ সালের ১ জুলাই নাগাদ ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে এই সীমা ১ঃ২ থেকে কমিয়ে ১ঃ০.৫-এ নামিয়ে আনতে হবে। বর্তমানে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১ঃ২ হারে মার্জিন ঋণ দিতে পারে। আজ রোববার এসইসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।এসইসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো আগামী বছরের ৩০ জুন পর্যন্ত গ্রাহককে বর্তমান ১ঃ২ হারে অর্থাত্ গ্রাহকের তহবিলের সর্বোচ্চ দ্বিগুণ ঋণ দিতে পারবে।এতে আরও বলা হয়, ২০১৩ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মার্জিন ঋণের অনুপাত হবে ১ঃ১.৫ (গ্রাহকের তহবিলের দেড়গুণ)। এ ছাড়া ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই হার হবে ১ঃ১ (গ্রাহকের তহবিলের একগুণ) এবং একই বছর ১ জুলাই থেকে এই হার নির্ধারণ করা হয়েছে ১ঃ০.৫ (গ্রাহকের তহবিলের অর্ধেক)।