প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্যের ব্র্যান্ড মার্সেল এখন এলইডি (লাইট অ্যামিটিং ডায়োড) টেলিভিশনে শর্ত সাপেক্ষে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। পাশাপাশি এলইডি টিভির প্যানেল ও যন্ত্রাংশ এবং বিক্রয়োত্তর সেবার আওতায় দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। কয়েকটি মডেলের এলইডি টিভির দামও কমানো হয়েছে। এ ছাড়া মার্সেল বাজারে নিয়ে এসেছে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। এতে ইন্টারনেট ব্রাউজিং, মোবাইল শেয়ারিং, ওয়াই-ফাই সংযোগ ব্যবহারসহ কম্পিউটারের সব সেবা রয়েছে। মার্সেল ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি