দেশে ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যের ব্র্যান্ড মার্সেলের পরিবেশক সম্মেলন সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় কোম্পানির কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী বছর কোম্পানির পণ্য বিক্রিতে ৪০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানানো হয়। দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশ থেকে কোম্পানির ৩০০ পরিবেশক যোগ দেন। সম্মেলনের উদ্বোধন করেন আরবি গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী ও ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম। গ্রুপের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক তাহমিনা আফরোজ, এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, জনসংযোগ ও মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, বৈদেশিক বাণিজ্য তদারকি বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী পরিচালক আশরাফুল আম্বিয়া, মার্সেলের বিপণন বিভাগের দুই প্রধান মোশারফ হোসেন রাজীব ও শামীম আল মামুন এবং মার্সেলের পণ্য দূত চিত্রনায়ক আমিন খান প্রমুখ। সম্মেলনে কোম্পানির পণ্য বিক্রিতে বিশেষ অবদানের জন্য ২০ জনকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি