প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম খুলনার খালিশপুরে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, খুলনা-২-এর সাংসদ মো. হুমায়ুন কবীর, পিআর অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক মতিউর রহমান, মার্কেটিংয়ের অতিরিক্ত পরিচালক রবিউল হাসান, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক মওদুদ পারভেজ মামুন, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক এম এম খুরশীদ আহম্মেদ, খুলনা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ডিস্ট্রিবিউটর কে এম শিহাব উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।