মালদিভিয়ানের বিমান ঢাকা-চেন্নাই ও মালে পথে সরাসরি উড়বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চেন্নাই-মালে পথে আগামী মাসেই সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান। ১৫২ আসনের এয়ারবাস এ-৩২০ মডেলের বিমানের মাধ্যমে ঢাকা থেকে ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি। এই পথে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার তাদের বিমান উড়বে। এ জন্য মালদিভিয়ানের পরিচালনা কর্তৃপক্ষ আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের এয়ার গ্যালাক্সিকে তাদের জিএসএ নিয়োগ করেছে।রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে ঢাকায় মালদ্বীপের দূতাবাসের উপহাইকমিশনার ও চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ আদিল, মালদিভিয়ানের বিক্রয় ও বিপণন প্রধান আইসাদ ফারাহ হাবিব, এয়ার গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।