মালয়েশিয়া এয়ারলাইনসের এজেন্ট সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া এয়ারলাইনসের এজেন্ট সেমিনারে উপস্থিত কর্মকতারা ।ছবি: বিজ্ঞপ্তি
মালয়েশিয়া এয়ারলাইনসের এজেন্ট সেমিনারে উপস্থিত কর্মকতারা ।ছবি: বিজ্ঞপ্তি

মালয়েশিয়া এয়ারলাইনস ও ট্যুরিজম মালয়েশিয়ার যৌথ উদ্যোগে গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ট্রাভেল এজেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মালয়েশিয়া এয়ারলাইনস ও ট্যুরিজম মালয়েশিয়ার বিভিন্ন সেবার দিক নিয়ে আলোচনা করা হয়।

মালয়েশিয়া এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাভেল এজেন্ট প্রতিনিধি ছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতে ওতমান। এ সময় ট্যুরিজম মালয়েশিয়া ও মালয়েশিয়া এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৫ সালকে মালয়েশিয়া ইয়ার অব ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইনস প্রতিদিন ঢাকা থেকে তিনটি ফ্লাইট পরিচালনা করে, যা ৯০টি গন্তব্যে যাত্রী সেবা প্রদান করে।