মালয়েশিয়া এয়ারলাইনসের সঙ্গে জিডি এসিস্টের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া এয়ারলাইনসের সঙ্গে আজ এক চুক্তি সই করে জিডি এসিস্ট। ছবি: বিজ্ঞপ্তি
মালয়েশিয়া এয়ারলাইনসের সঙ্গে আজ এক চুক্তি সই করে জিডি এসিস্ট। ছবি: বিজ্ঞপ্তি

গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জিডি এসিস্টের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করেছে মালয়েশিয়া এয়ারলাইনস। এ চুক্তির আওতায় জিডি এসিস্টের গ্রাহকদের কম খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেবে মালয়েশিয়া এয়ারলাইনস।
আজ সোমবার মহাখালীতে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পরে সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও জিডি এসিস্টের পরিচালক ফারজানা চৌধুরী ও মালয়েশিয়া এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ওয়ান মোহাম্মদ ইব্রাহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন বিনতে ওথম্যান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী জানান, কেবল ব্যবসায়িক মনোবৃত্তি নয়, সেবাই আমাদের মুখ্য উদ্দেশ্য। মালয়েশিয়া এয়ারলাইনসের সঙ্গে এ চুক্তির ফলে জিডি এসিস্ট গ্রাহকেরা কম খরচে উন্নত সেবা পাবেন।