মালয়েশিয়া থেকে বিনিয়োগ চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার ব্যবসায়ীদের আরও অধিক হারে বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান।
মালয়েশিয়া সফররত ডিসিসিআইর ১০ সদস্যবিশিষ্ট বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে মালয়েশিয়ায় সেখানকার বিভিন্ন বাণিজ্য সংঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। দি অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মালয়েশিয়া (এসিসিসিআইএম) ও এক্সপার্টাইজ রিসোর্স অ্যাসোসিয়েশন (ইআরআই)-এর প্রতিনিধিরা গত বৃহস্পতিবার এই বৈঠকে অংশ নেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ডিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদল মালয়েশীয় ব্যবসায়ী সদস্যদের সঙ্গে ‘বিজনেস টু বিজনেস’ (বিটুবি) ‘ম্যাচ-মেকিং’ পর্বে অংশগ্রহণ করে। ম্যাচ-মেকিংয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে একক ও যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
আলোচনায় মালয়েশিয়ার প্রতিনিধিরা বলেন, এ অঞ্চলে একটি প্রতিযোগিতামূলক একক বাজার ও শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে তোলার জন্য আসিয়ান গঠন করা হয়েছিল।