মালয়েশিয়া বিনিয়োগ বাড়াতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী মালয়েশিয়া। এ লক্ষ্যে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী দাতো মোস্তফা মোহাম্মদ তিন দিনের এক সফরে আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে আসবেন। সফরকালে তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করবেন। এতে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি ও চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নিয়ে আলোচনা হবে। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতে ওথম্যান গতকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এসব তথ্য জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বর্তমানে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ঘাটতি বাণিজ্য চলছে। বাংলাদেশ ২০১৩-১৪ অর্থবছরে মালয়েশিয়া থেকে ২০৮ কোটি ৪১ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে মালয়েশিয়ায় রপ্তানি করেছে মাত্র ১৩ কোটি ৫৬ লাখ ডলারের পণ্য।