মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ায় তিন দিনব্যাপী বাংলাদেশি পণ্যমেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। এতে ৭০টির বেশি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান।
‘ট্রেড ইন মালয়েশিয়া’ শিরোনামের এই মেলাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন আবদুল্লাহ বিন হাজি আহমাদ বাদাবি ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
পোশাক কারখানা মালিকদের দুই সমিতি— বিজিএমইএ ও বিকেএমইএর সহযোগিতায় মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশি প্রতিষ্ঠান হেডমাস্টার ইভেন্টস ও মালয়েশিয়ান প্রতিষ্ঠান এক্সপো মিডিয়া। বিজ্ঞপ্তি।