মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের মেলা সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের মেলা শেষ হয়েছে। এতে ৭০টির বেশি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করবেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
‘ট্রেড ইন মালয়েশিয়া’ শিরোনামের এই মেলাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন আবদুল্লাহ বিন হাজি আহমাদ বাদাবি।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহযোগিতায় মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশি প্রতিষ্ঠান হেডমাস্টার ইভেন্টস ও মালয়েশিয়ান প্রতিষ্ঠান এক্সপো মিডিয়া।
আয়োজকেরা জানান, বিদেশি অনেক ব্যবসায়ী বাংলাদেশের প্রতিষ্ঠানের সঙ্গে স্বল্প ও দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন।