মালিকদের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা না মানার ঘোষণা দিয়েছে পোশাক মালিকেরা।

আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের নবম সভায় শ্রমিকদের ৫ হাজার ৩০০ টাকা মজুরির সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত না মেনে বিজিএমইএ নেতারা শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে সচিবালয়ে দেখা করেছেন। বিজিএমইএ নেতারা মন্ত্রীকে জানিয়েছে তাদের পক্ষে ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা দেওয়া সম্ভব না।

আগে ঘোষণা দিয়েছিলেন ন্যূনতম মজুরির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত মানবেন কিন্তু এখন কেন মানছেন না। এ ব্যাপারে বিজিএমইএর নেতারা প্রথম আলো ডটকমকে বলেন, সরকার নয়, শ্রমিকদের মজুরি দেবে মালিকরা। তাই অযৌক্তিক কোনো কিছু মানা আমাদের পক্ষে অসম্ভব নয়। 

এর আগে আজ দুপুুরের দিকে রাজধানীর তোপখানা রোডের নিম্নতম মজুর বোর্ডের চেয়ারম্যান এ কে রায়ের সভাপতিত্বে বোর্ডের সভায় পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়।