প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ১০৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। এমটিবির চেয়ারম্যান এম এ রউফ শাখা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. হাসেম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক ও গৌতম প্রসাদ দাস, ব্যাংকিং অপারেশনস ডিভিশনের প্রধান স্বপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি