মালয়েশিয়া এয়ার ১৪ গন্তব্যে মূল্যছাড় দিচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মাস্টারকার্ড ব্যবহারকারীরা ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান টিকিটে মূল্যছাড় পাবেন। এর মধ্যে বিজনেস শ্রেণিতে সর্বোচ্চ ৩৭% ও ইকনোমি শ্রেণিতে ৩০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
যেসব গন্তব্যের বিমান টিকিটে ছাড় পাওয়া যাবে—কুয়ালালামপুর, লঙ্কাউই, পেনাং, দানপাসার, ব্যাংকক, ফুকেট, ক্রাবি, সিঙ্গাপুর, টোকিও, সিউল, জাকার্তা, ম্যানিলা, সিডনি ও মেলবোর্ন।
১৫ এপ্রিল থেকে ১৫ জুলাইয়ের মধ্যে টিকিট ক্রয় ও ৩১ জুলাই পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে।
ঢাকায় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন মালয়েশিয়া এয়ারলাইনসের বাংলাদেশ, নেপাল ও ভুটান শাখার ব্যবস্থাপক ওয়েন মোহাম্মদ ইব্রাহিম এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। বিজ্ঞপ্তি।