মালয়েশিয়া থেকে প্রবাসী আয় আনার উদ্যোগ ইসলামী ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের উপর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনার উদ্যোগ নিয়েছে।এ ব্যাপারে আল রাজি ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন (মালয়েশিয়া) বারহাদের সঙ্গে ইসলামী ব্যাংক একটি চুক্তি করেছে।ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এবং আল রাজি ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশনের রিটেইল ব্যাংকিংয়ের পরিচালক সাবরি ঘোষ সম্প্রতি এই চুক্তিতে সই করেন।এ চুক্তির ফলে অ্যাকাউন্ট ক্রেডিট ও স্পট ক্যাশ-পদ্ধতিতে প্রবাসীদের পাঠানো টাকা তাৎক্ষণিকভাবে প্রাপকের হিসাবে জমা করা হবে এবং অল্প সময়ের মধ্যে প্রাপক ইসলামী ব্যাংকের যেকোনো শাখা থেকে অর্থ তুলতে পারবেন। বিজ্ঞপ্তি।