মালয়েশিয়া থেকে প্রবাসী-আয় আনার উদ্যোগ জনতা ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া থেকে সরাসরি রেমিট্যান্স বা প্রবাসী-আয় আনার লক্ষ্যে জনতা ব্যাংকের সম্প্রতি সে দেশের থ্রি স্টার ম্যানেজমেন্ট (এম) এসডিএন বিএইচডির সঙ্গে একটি চুক্তি করেছে। জনতা ব্যাংকের বৈদেশিক ব্যাংকিং বিভাগের উপমহাব্যবস্থাপক ডিজিএম মো. কামরুচ্ছামা ও থ্রি স্টার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দয়ানন্দ থাপা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান, মহাব্যবস্থাপক মো. গোলাম সারোয়ার, মো. আলমগীর মিয়াসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।