মালয়েশিয়ায় তিন দিনের বাংলাদেশি পণ্যের মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশি পণ্যের মেলা। কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টিডব্লিউটিসি) শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন আবদুল্লাহ বিন হাজি আহমাদ বাদাবি।মালয়েশিয়ার প্রতিষ্ঠান এক্সপো মিডিয়ার ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করেছে এদেশীয় প্রতিষ্ঠান হেডমাস্টার ইভেন্টস। মেলা আয়োজনে সহযোগিতা করছে দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। উদ্বোধনী অনুষ্ঠানে হেডমাস্টার ইভেন্টসের প্রধান নির্বাহী শফিউল ইসলাম বক্তব্য দেন।আগামী দুদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। বিজ্ঞপ্তি।