মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের মেলা আগস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ট্রেড ইন বাংলাদেশ’ নামে মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় বাংলাদেশের ৩০০টি শুল্কমুক্ত পণ্যের পাশাপাশি সফটওয়্যার, টুরিজম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে।কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামী ১৪ থেকে ১৬ আগস্ট অনুষ্ঠেয় এ মেলায় ২৪২টি স্টল থাকবে। মেলার আয়োজক হেডমাস্টার ইভেন্টস সম্প্রতি রাজধানীতে আইএনআইএফডি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল ইসলাম জানান, মেলা উপলক্ষে বাংলাদেশের পর্যটন নিয়ে কুয়ালালামপুরে সেমিনার ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। মেলাটির মালয়েশিয়ার ব্যবস্থাপনার দায়িত্বে আছে এক্সপো মিডিয়া। বিজিএমইএ ও মালয়েশিয়া এসএমই মেলার সহযোগী হিসেবে কাজ করছে। মেলা সম্পর্কে বিস্তারিত www. tradeinbangladesh.com-এ জানা যাবে। বিজ্ঞপ্তি।